অপরাধ

পাপিয়া দম্পতি ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

পাপিয়া দম্পতি ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ
পাপিয়া দম্পতি ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে র‌্যাবের হাতে আটকের পর রিমান্ডে থাকা শামীমা নূর পাপিয়া ওরফে পিউ-তার ঘনিষ্ঠদের নাম বললেও এর সঙ্গে অপরাধের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যুব মহিলা লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠতা সূত্রে তিনি অনেক শিল্পপতি, রাজনৈতিক নেতা, এমপি, মন্ত্রীর সান্নিধ্য পেয়ে কি ধরনের অপকীর্তি করেছেন তার তালিকা করেছে ডিবি পুলিশ। প্রাপ্ত তথ্যের সত্যতা নিশ্চিত হতে সবকিছুর সমন্বয় করে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রমতে, ৩ মামলায় ১৫ দিনের রিমান্ডে আছেন পাপিয়া ও তার স্বামী সুমন। তদন্ত সংশ্লিষ্টরা জিজ্ঞাসাবাদকে কয়েকটি ভাগে ভাগ করে কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে প্রশ্ন করছেন। বিশেষ করে আয়ের উৎস, অবৈধ অস্ত্র ও মদ-বিয়ারের উৎস এবং তাদের হাইপ্রোফাইল কানেকশনের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জাল বিদেশি মুদ্রার ব্যাপারেও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার ছিল রিমান্ডের সপ্তম দিন।

এদিকে পাপিয়ার সহযোগী সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২) জিজ্ঞাসাবাদে চমকপ্রদ তথ্য দিয়েছেন। বদলে যাওয়া জীবনযাত্রা সম্পর্কে তারা বেশ কিছু তথ্য দিয়েছেন। তাদের দেয়া তথ্যসূত্রে পাপিয়া দম্পতির কাছে কিছু বিষয়ে জানতে চাইছে তদন্ত সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি দেশ ত্যাগের সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়াসহ ৪ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)। তাদের কাছ থেকে ৭টি পাসপোর্ট, নগদ ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

গত শনিবার রাতে নরসিংদীর বাসায় এবং রবিবার ভোরে হোটেল ওয়েস্টিনে তাদের নামে বুকিং করা বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুটে অভিযান চালানো হয়। এছাড়া ফার্মগেট এলাকার ২৮ নম্ব^র ইন্দিরা রোডে অবস্থিত রওশন’স ডমিনো রিলিভো নামক বিলাসবহুল ভবনে তাদের ২টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি পিস্তলের ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি, ৫ বোতল বিদেশি মদ ও নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, ৫টি পাসপোর্ট, ৩টি চেক, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড জব্দ করে র‌্যাব। সূত্র/ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ