অপরাধ

প্রাইভেটকারে তুলে চোখ বেঁধে অপহরণ, ১২ ঘণ্টা পর উদ্ধার

প্রাইভেটকারে তুলে চোখ বেঁধে অপহরণ, ১২ ঘণ্টা পর উদ্ধার
প্রাইভেটকারে তুলে চোখ বেঁধে অপহরণ, ১২ ঘণ্টা পর উদ্ধার

মুক্তিপণের দাবিতে রাজধানীর গাবতলী থেকে অপহরণের ১২ ঘণ্টা পর বায়িং হাউসের এক কর্মকর্তাকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে র‌্যাব-১-এর সদস্যরা।

বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে র‌্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজশাহীর চারঘাট থানার চন্দন সড়ক এলাকার নুরুল আমিনের ছেলে রাজু আহম্মেদ (৩৫) রাজধানীর গুলশান থানা এলাকার নর্দা কালাচাঁদপুর এলাকায় থাকেন। তিনি একটি বায়িং হাউসের কর্মকর্তা। বুধবার সকাল সোয়া ১০টার দিকে তিনি গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় যান।

এ সময় কয়েক ব্যক্তি তাকে প্রাইভেটকারে তুলে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যান। তাকে অজ্ঞাত স্থানে নিয়ে হাত-পা বেঁধে দেধড়ক মারধর করে এবং তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেন। পরে অপহরণকারীরা খুন করে মরদেহ গুমের হুমকি দিয়ে রাজু আহম্মেদের পরিবারের কাছে মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বলেন, অপহৃতকে উদ্ধারের জন্য তার স্বজনরা গাজীপুরে র‌্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের কাছে আবেদন করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালান। অপহরণের প্রায় ১২ ঘণ্টা পর বুধবার মধ্যরাতে অপহরণকারীরা মুক্তিপণের টাকা নেয়ার জন্য অপহৃতকে নিয়ে ময়মনসিংহ জেলার সি-স্টোর এলাকায় আসেন। গোপনে সংবাদ পেয়ে র‌্যাব-১ সদস্যরা সেখানে অভিযান চালান। অপহরণকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহৃত রাজুকে ফেলে রেখে পালিয়ে যান। এ সময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে রাজু আহম্মেদকে উদ্ধার করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ