অপরাধ

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালকসহ গ্রেফতার ৫

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালকসহ গ্রেফতার ৫
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালকসহ গ্রেফতার ৫

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালকসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রের তিন কিশোর নিহতের মামলায় কেন্দ্রের বরখাস্ত হওয়া সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদসহ এই পাঁচজন গ্রেফতার হলেন।

গ্রেফতার বাকিরা হলেন- কেন্দ্রের সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, সাইকোসোশ্যাল কাউন্সিলর (প্রবেশন অফিসার) মুশফিকুর রহমান, শরীরচর্চার শিক্ষক ওমর ফারুক ও কারিগরি শিক্ষক শাহানুর আলম।

বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরের মৃত্যু হয়, আহত হয় আরও অন্তত ১৫ জন। এ ঘটনায় কেন্দ্রের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ ও এক কিশোরসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ ঘটনা তদন্তে দুইটি তদন্ত কমিটি গঠন করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফতর।

যশোরের পুলিশ সুপার মো. আশরাফ হোসেন জানান, কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর পাঁচজনকে শুক্রবার রাতে গ্রেফতার দেখানো হয়।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছোলিবপুর পূর্বপাড়ার নান্নু পরামানিকের ছেলে নাইম হাসান (১৭), খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা দক্ষিণপাড়ার রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান (১৮) ও বগুড়ার শেরপুরের মহিপুর গ্রামের নূরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন।

এর আগে শুক্রবার রাতে নিহত পারভেজ হাসানের বাবা রোকা মিয়া যশোর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।যার নম্বর ৩৫। মামলায় তিনি অজ্ঞাত কর্মকর্তাদের অভিযুক্ত করেন বলে মামলা তদন্তকারী কর্মকর্তা যশোরের চাঁচড়া ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রোকিবুজ্জামান জানান।

শুক্রবার রাতে জেলা প্রশাসক তমিজুল ইসলাম যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে হতাহতের ঘটনায় সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদকে সাময়িক বরখাস্ত করার খবর জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ