অপরাধ

পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় সাহেদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় সাহেদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় সাহেদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়। সেখানে দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

সাহেদের বিরুদ্ধে পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স ব্যাংক) থেকে ঋণ নিয়ে তা ফেরত না দেয়ায় সুদসহ দুই কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। মামলায় বলা হয়, এই অর্থ আত্মসাতে ব্যাংকটির পরিচালনা পর্ষদের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিসহ চারজন জড়িত।

এছাড়া ঋণ দেয়ার যেসব শর্ত বিবেচনা করার কথা ছিল তা নিয়মমাফিক করেনি ব্যাংকটি। পদ্মা ব্যাংকে অর্থ আত্মসাৎ ছাড়াও এনআরবি ব্যাংক লিমিটেড থেকে ১ কোটি ৫১ লাখ টাকার লেনদেনের তথ্যপত্র পর্যালোচনা করে সাহেদের বিরুদ্ধে আত্মসাৎ ও পাচারের অভিযোগে এরই মধ্যে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ