অপরাধ

বাবুলের ‘প্রেমিকা’ গায়ত্রীর গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ইউএনএইচসিআর

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের প্রেমিকা গায়ত্রী অমর সিং
সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের প্রেমিকা গায়ত্রী অমর সিং

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের প্রেমিকা গায়ত্রী অমর সিং সম্পর্কে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বেশ কিছু তথ্য দিয়েছে। মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (৩ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টমেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গায়ত্রী অমর সিং সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে ইউএনএইচসিআর বাংলাদেশের প্রধান কার্যালয়ে ২৩ মে একটি চিঠি দিয়েছিলাম। এর প্রেক্ষিতে গায়ত্রী বাংলাদেশে অবস্থানকালীন সময়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সংস্থাটি। এগুলো মামলার তদন্তে অনেক কাজে আসবে। গত জুলাই মাসের শেষের দিকে ইউএনএইচসিআর থেকে চিঠির উত্তরটি পেয়েছি।

তিনি আরও বলেন, চিঠিতে গায়েত্রীর বর্তমান অবস্থান সম্পর্কে কিছুই বলতে পারেনি সংস্থাটি। তবে গায়ত্রী আর ইউএনএইচসিআরে কাজ করে না বলে জানানো হয়েছে।

মামলার চার্জশিট কখন দেওয়া হবে জানতে চাইলে সন্তোষ কুমার বলেন, মামলার তদন্ত কাজ গোছাচ্ছি। / ঢাপো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ