অপরাধ

ভারতে ২০ টি স্বর্ণের বার পাচারকালে দুই জন আটক

ভারতে পাচারকালে ২০ স্বর্ণের বারসহ দুই জন আটক
ভারতে পাচারকালে ২০ স্বর্ণের বারসহ দুই জন আটক

ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের (৩ কেজি ৮৯১ গ্রাম) বারসহ ২ পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা কেষ্টপুর এলাকায় পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে লিটন হোসেন (২৫) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান (২৮)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে একটা স্বর্ণের চালান পাচার হবে। বালুন্ডা কেষ্টপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৩ কেজি ৮৯১ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার, একটি মোটরসাইকেলসহ লিটন হোসেন ও হাফিজুরকে আটক করা হয়। আটক স্বর্ণের সিজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। আটক স্বর্ণ ও পাচারকারী দুজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ