অপরাধ

আর্থিক কষ্ট সইতে না পেরে বিজিবি সদস্যের আত্মহত্যা

আত্মহত্যা করলেন বিজিবি সদস্য
আত্মহত্যা করলেন বিজিবি সদস্য

আত্মহত্যা করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। তবে কেন তিনি আত্মহত্যা করলেন তা জানা না গেলেও তার ফেসবুক স্ট্যাটাসে তিনি চাকরীতে খুশি ছিলেন না বলে জানিয়েছেন। চাকরীতে বেতন কমসহ নানা কষ্টের কথা উল্লেখ আছে তার স্ট্যাটাসে।

বিজিবি সুত্র জানায়, শনিবার ভোরে নওগাঁর সাপাহার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য সিপাহী তানভীর (২৯) নিজের বন্দুক দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন।সীমান্তের সুন্দরইল বিওপি ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত তানভীর নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা গ্রামের শেখ আরজনুরের ছেলে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে সিপাহী তানভীর সকলের অগোচরে ক্যাম্পের ভিতরে নিজের কাছে থাকা বন্দুক দিয়ে বুকের বাম পাশে গুলি করেন। বিষয়টি জানার পর বিজিবি সদস্যরা গুরুতর আহত অবস্থায় তানভীরকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসার পর বিজিবি সদস্যরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। কিন্তু রাস্তায় কিছু দূর যাওয়ার পর তানভীরের অবস্থা বেগতিক দেখে বিজিবি সদস্যরা পুণরায় তাকে নিয়ে হাসপাতালে ফিরে আসেন। এরপর কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওন বলেন, সকাল ৬টা ৫০ মিনিটের দিকে মুমূর্ষু অবস্থায় বিজিবি সদস্য তানভীরকে হাসপাতালে নেওয়া হয়। তার বুকের বাম পাশে গুলিবিদ্ধ ক্ষতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে গান শুটিং করা হয়েছে। তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেওয়ার জন্য বেরিয়ে গেলে কিছুক্ষণ পর আবারও হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসেন বিজিবি সদস্যরা। কিন্তু তার আগেই মৃত্যু হয় তার।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ