অপরাধ

কাশিমপুর কারাগারে নাইজেরিয়ান নারীর মৃত্যু

কাশিমপুর কারাগার
কাশিমপুর কারাগার

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি নাইজেরিয়ান নাগরিক এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের নাম- চিডিমমা আবেলফ (২৬)। তিনি নাইজেরিয়ান নাগরিক। বসবাস করতেন ঢাকার রূপগঞ্জে।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, দক্ষিণখান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন চিডিমমা। গত ১৬ মার্চ তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বৃহস্পতিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যায়।

জেল সুপার হালিমা খাতুন বলেন, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে তার হাজতি নং-১৫৮/২২। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ