অপরাধ

সাহেদের বিচার শুরু

মোহাম্মদ সাহেদ। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সাহেদ। ছবি : সংগৃহীত

আলোচিত রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদের বিচার শুরু করেছেন আদালত। তার বিরুদ্ধে এক কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। আর এ অভিযোগ গঠনের ফলে আনুষ্ঠানিকভাবে এ মামলায় বিচার শুরু হলো।

আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম এই অভিযোগ গঠন করেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, ‘আজ রোববার এই মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানির সময় সাহেদকে আদালতে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতে আইনজীবী অভিযোগ থেকে অব্যাহতির জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন।’

মামলার নথি থেকে জানা গেছে, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করে এবং আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৫১৩ টাকার অস্থাবর সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন।

এর আগে ২০২০ সালের ৫ নভেম্বর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে সাহেদকে নোটিশ দিয়েছিল দুদক। নির্ধারিত সময়ে তিনি তা জমা না দেওয়ায় তাকে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। এরপরও সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অনুসন্ধানের পর তাঁর বিরুদ্ধে এ বছরের ১ জানুয়ারি মামলা করে দুদক।

পরে কমিশনের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী মামলাটি তদন্ত করে সম্প্রতি দুদকের প্রতিবেদন দাখিল করলে বুধবার এর অভিযোগপত্র অনুমোদন করা হয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ