অপরাধ

জেলবন্দি সুখ

দুর্নীতি মামলার আসামী। ছবি: দেশ টিভি।
দুর্নীতি মামলার আসামী। ছবি: দেশ টিভি।

জেল খানায় থাকেন তারা, অথচ কয়েক হাজার কোটি টাকার মালিক একেক জন। দেশে-বিদেশে ছড়িয়ে আছে অসংখ্য বাড়ি, আছে দামি ব্রান্ডের গাড়ি। দুর্নীতি করে গাড়ি-বাড়ি পেলেও সুখ কিনতে পারেননি তারা। দুর্নীতি মামলায় বছরের পর বছর কারাগারে বন্দি আছেন- এমন কয়েকজনের দুর্নীতির খোঁজ-খবর নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন মহিউদ্দিন আহমেদ।

অর্থই সকল সুখের মূল অথবা অর্থই অনর্থের মুল। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় পরিচিত দুটি বাক্য। পাঠ্য বইয়ের পাতায় থাকা এই বাক্য দুটির মর্মকথাকেও যেন হার মানিয়েছে দেশের কিছু দুর্নীতিবাজের জীবন কাহিনী।

দেশের অনন্ত অর্ধ শতাধিক দুর্নীতিবাজের জীবন বিশ্লেষণ করে দেখা গেছে সুখের আশায় লুটপাট আর দুর্নীতি করে টাকা বানিয়েছেন তারা। তবে সেই টাকাই তাদের জীবন থেকে সুখ কেড়ে নিয়েছে। কাড়ি-কাড়ি টাকাই এখন তাদের অশান্তির কারন।

দুদকের মামলার তথ্য অনুযায়ী, হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার মালিক। শহরে ছয় বাড়ির মালিক হয়েও ১১ বছর ধরে ঘুমাতে হয় জেলখানায়। অবৈধ টাকার অভিযোগ নিয়ে তার স্ত্রী জেসমিন ইসলামও জেল খেটেছেন। দুদকের ৩৮টি মামলা মোকবেলা ছাড়া স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না এ দম্পত্তি।

মামলার এজহারের তথ্যানুযায়ী ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমিনের প্রায় ৪ হাজার কোটি টাকা রয়েছে। অথচ তিনি ১২ বছর জেলখানায়। গ্রাহকের টাকা পাচার এবং অবৈধ সম্পদের তিনটি মামলায় রয়েছে তার বিরুদ্ধে। ইতোমধ্যে সাজা হয়েছে তার। স্ত্রী ফারহা দিবাও দুদকের চার্জশীটভুক্ত আসামী।

বিলুপ্ত ফার্মার ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতী পরিবারের ঘুরে দাঁড়ানোর সুযোগও কম। তথ্য বলছে, বিরামহীম দুর্নীতি শেষ করে দিয়েছে এ পরিবারকেও। বাবা ছেলে দুই জনই জেলখানায়। মামলার আসামী বাবুল চিশতীর স্ত্রী রোজি চিশতী, মেয়ে এবং ছেলের বউ। তাদের ১শ ৩৫ কোটি টাকার সম্পদ জব্দ করে রেখেছে দুদক।

লুট-পাট করে বিপুল সম্পদের মালিক হওয়া ইভ্যালীর রাসেলের সুখও স্থায়ী হয়নি বেশি দিন। ই-কামর্সের ভেলকী দিয়ে টাকা কামাইয়ে পটু এ দম্পত্তিকে জেলখাটতে হয়েছে এক সাথে।

প্রায় ৭ কোটি টাকার মালিক ডিআইজি মিজান। দুর্নীতির মামলায় সাজা নিয়ে ২ বছর ধরে জেলখানায় ঘুমান তিনি। তার দুর্নীতির দায়ে আসামী হয়েছেন স্ত্রীও।

দুদকের এসব আসামীদের থেকে অন্যদের শিক্ষা নেয়ার পরামর্শ দেন সংস্থাটির কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। দেশ টিভিকে তিনি বলেন, দুর্নীতি করে কেউ রেহাই পাবে না। আগে পরে সবাইকে আইনের আওতায় আনবে দুদক।

এসব ঘটনাকে উদাহরণ হিসেবে সামনে রেখে দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ