অপরাধ

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আরও ৩

সংঘর্ষ চলাকালে নিউমার্কেট এলাকার চিত্র। ফাইল ছবি।
সংঘর্ষ চলাকালে নিউমার্কেট এলাকার চিত্র। ফাইল ছবি।

গত ১৮ এপ্রিল নিউমার্কেট এলাকায় সংঘর্ষে দুজন নিহত হয়। সেই হত্যাকাণ্ডে জড়িত একজন এবং সংঘর্ষের সূত্রপাতকারী দুজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার (৫ মে) শরীয়তপুর ও কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান।

এ বিষয়ে খন্দকার আল মঈন বলেন, সম্প্রতি ঢাকা নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত একজন এবং সংঘর্ষের সূত্রপাতকারী দুজনসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এর আগে গত ১৮ এপ্রিল রাতে নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ বাধে। নিউমার্কেটের দুটি খাবারের দোকানের দুই কর্মীর বিতণ্ডা থেকে এ ঘটনার সূত্রপাত।

পরদিন ১৯ এপ্রিল দিনভর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে বিভিন্ন দোকানমালিক-কর্মচারী ও হকারদের সংঘর্ষ হয়।

সংঘর্ষে দুজন মারা যান। তাঁদের একজন কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হোসেন। অপরজন নিউ সুপারমার্কেটের দোকানকর্মী মোহাম্মদ মোরসালিন। সংঘর্ষে আহত হন অর্ধশত ব্যক্তি।

সংঘর্ষের ঘটনায় মোট পাঁচটি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ১ হাজার ৭২৪ জনকে। পাঁচটি মামলার মধ্যে হত্যা মামলা দুটি। মামলাগুলোর তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। অন্য তিনটি মামলা তদন্ত করছে নিউমার্কেট থানার পুলিশ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ