অপরাধ

সর্বোচ্চ দুর্ঘটনা-মৃত্যু ঢাকায়, সবচেয়ে কম সিলেট-বরিশালে

সড়ক দূর্ঘটনা
সড়ক দূর্ঘটনা

চলতি বছরের এপ্রিল মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম হয়েছে সিলেটে।

ঢাকায় মোট ১৩১ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫৬ জন। শুধুমাত্র রাজধানীতে ২২ দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছে।

সিলেট বিভাগে সবচেয়ে কম ১৯টি দুর্ঘটনা ঘটেছে এবং বরিশাল বিভাগে সবচেয়ে কম ২৫ জনের প্রাণহানি হয়েছে। একক জেলা হিসেবে ঢাকায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে।

শনিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। ৭টি জাতীয় দৈনিক, ৫টি নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে তারা।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, গত এপ্রিল মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪২৭টি। এসব দুর্ঘটনায় নিহত ৫৪৩ জন এবং আহত ৬১২ জন। নিহতের মধ্যে নারী ৬৭, শিশু ৮১। ১৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২০৬ জন, যা মোট নিহতের ৩৭.৯৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪.২৬ শতাংশ। দুর্ঘটনায় ১১৬ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২১.৩৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮৭ জন, অর্থাৎ ১৬ শতাংশ।

এ সময়ে ৬টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে এবং ৬ জন নিখোঁজ রয়েছে। ২১টি রেলপথ দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিভাগে দুর্ঘটনা ৩০.৬৭ শতাংশ ও প্রাণহানি ২৮.৭২ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১২.৪১ শতাংশ ও প্রাণহানি ১৩.০৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২৪.১২ শতাংশ ও প্রাণহানি ২২.০৯ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ১০.৭৭ শতাংশ ও প্রাণহানি ১০.৮৬ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৫.৩৮ শতাংশ ও প্রাণহানি ৪.৬০ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ৪.৪৪ শতাংশ ও প্রাণহানি ৬.০৭ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ৬.৩২ শতাংশ ও প্রাণহানি ৭.৩৬ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৫.৮৫ শতাংশ ও প্রাণহানি ৭.১৮ শতাংশ ঘটেছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ