অপরাধ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

পি কে হালদারকে আজ আদালতে তোলা হচ্ছে

পি কে হালদার
পি কে হালদার

সিবিআই নাকি ইডি কার হেফাজতে যাবে পি কে হালদার- এ বিষয়ে ভারতের আদালতের সিদ্ধান্ত জানা যাবে আজ মঙ্গলবার (৭ জুন)।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ব্যাঙ্কশাল স্ট্রিটের নগর দায়রা আদালতের আদেশে পি কে জুডিশিয়াল কাস্টডিতে আছেন। এদিন ভারতের আদালত সিদ্ধান্ত নেবে যে পি কে ইডির হাতেই থাকবেন নাকি সিবিআইয়ের কাছে যাবেন। এ বিষয়ে দুদক পি কে হালদারের প্রত্যেকটি কার্যক্রম পর্যালোচনা করছে।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ছাড়াও বিভিন্ন অঞ্চলে পি কে হালদারসহ তার সহযোগীরা বেআইনি ব্যবসা চালু করে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১৪ মে পি কে হালদারসহ আসামিদের গ্রেফতার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

পরে তাদের আদালতে তোলা হলে প্রথমে ৩ দিনের ও পরে আরও ১০ দিনের হেফাজতে নেয় ইডি। গ্রেফতার ছয়জনের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকাসহ বিভিন্ন দেশের পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করা হয়।

হেফাজতে থাকাকালীন ইডি অনেক তথ্যই সংগ্রহ করতে পেরেছে বলে খবর পাওয়া গেছে। গ্রেফতারের পর তাদের নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় সংস্থাটি।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ