রাজধানীর খিলগাঁওয়ে এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ রাব্বি হাওলাদার ও আলী হোসেন নামের দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে রোববার (৩ জুলাই) গোড়ান আদর্শবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম।
গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ জানান, কয়েকজন মাদককারবারি খিলগাঁও থানার উত্তর গোড়ান আদর্শবাগ এলাকায় ইয়াবা বিক্রি করছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ রাব্বি ও আলী হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: