অপরাধ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

পদ্মায় বুয়েট ছাত্রের মৃত্যু, ১৫ বন্ধু গ্রেপ্তার

তারিকুজ্জামান সানি
তারিকুজ্জামান সানি

ঢাকার দোহারের মৈনট ঘাটে পদ্মা নদীতে ডুবে বুয়েট ছাত্র তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার। এরপর ১৫ বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৬ জুলাই) রাতে দোহার থানায় মামলা করার পর সানির সাথে ঘুরতে যাওয়া ১৫ বন্ধুকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিহত তারিকুজ্জামান সানি (২৫) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের ছাত্র ছিলেন। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন-উর-রশিদের ছেলে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, সানিসহ ১৬ জন বন্ধু মিলে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে পদ্মাপাড়ে ঘুরতে যান। পাড়ে রাখা একটি ড্রেজার মেশিনের ওপরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান সানি।

বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করা হলে রাত থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস প্রধান কার্যালয় ও দোহার ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা। রাতে অনেক খোঁজাখুঁজির পরও সানির সন্ধান পাওয়া যায়নি।

পরে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মৈনট ঘাট থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।

মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মোস্তফা কামাল।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ