বিনোদন

সংশ্লিষ্ট খবর:

  • উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে দেশ টিভির বর্ষপূর্তি

অষ্টম বছরে দেশ টিভি, শুভেচ্ছা

অষ্টম বছরে দেশ টিভি
অষ্টম বছরে দেশ টিভি

মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে নিজের অবস্থানকে আরো সুদৃঢ় করে, দর্শকদের ভালবাসায় সপ্তম বর্ষ শেষ করে, অষ্টম বছরের পথ চলা শুরু করলো দেশ টিভি।

এবার বর্ষপূর্তিতে দেশ টিভি উদযাপন করবে দুই দিনের দেশ উৎসব। দেশ টিভি কার্যালয়ে থাকছে আনন্দ আয়োজন, সারা দেশে আনন্দ র্যা লি। দেশ-বিদেশের সব শ্রেণীর দর্শকদের জন্য দেশ টিভির পর্দায় থাকছে বিশেষ অনুষ্ঠান।

মুক্তিযুদ্ধের চেতনায়, দেশ ও দেশের মানুষের কথা বলতে, সংবাদ ও বিনোদনে সুস্থ, সুরুচি ও সময়োপযোগী আয়োজনে গণতান্ত্রিক অগ্রযাত্রায় নিজেদের অঙ্গীকার তুলে ধরে ২৬ মার্চ ২০০৯ থেকে দেশ টিভির পথ চলা শুরু।

দেশকে ভালবাসার, দেশের পাশে থাকার যে শ্বাশত আহ্বান প্রতিনিয়ত, তাই অনুপ্রেরণা দেশ টিভির, তারই অনুরণন দেশ টিভির সকল অনুষ্ঠান, সৃজন ও উপস্থাপনায়। নানা সীমাবদ্ধতারর মধ্যেও দেশ টিভির এ অবিরাম পথ-পরিক্রমায় দর্শকের ভালবাসাই সবসময়ের শক্তি ও প্রেরণা। সেভাবেই অনুষ্ঠানের নতুনত্ব এবং সংবাদ ও মত প্রকাশে বস্তুনিষ্ঠ ও নির্ভীক থাকার লড়াই।

দেশের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতির মেলবন্ধনই ঘটে দেশ টিভির বর্ষপূর্তির দেশ উৎসবে। এবারও দুদিনের উৎসব আয়োজনে থাকবে বিশেষ অনুষ্ঠান। থাকবে স্বাধীনতা দিবসের আয়োজনও। সারা দেশেই হবে উৎসব র্যা লি।

দেশ টিভির পর্দায় দুই দিন জুড়েই থাকবে সেই উৎসব-আনন্দের সবকিছু। ২৬ মার্চ সকালেই দেখবেন বিশেষ প্রামাণ্য আয়োজন 'কী করে জাতীয় হলো'। দেখা যাবে জহির রায়হানের মুক্তিযদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র ‘স্টপ জেনোসাইড’।

বেলা ১১টায় শুরু হয়ে দিনমান চলবে দেশ উৎসবের লাইভ আনন্দ আয়োজন। শুভেচ্ছা কথামালার সঙ্গে থাকবে গান, আবৃত্তি এবং জাদু ও কমেডি।

সন্ধ্যায় নাচের অনুষ্ঠান ‘নুপুর বেজে যায়’ আর সংবাদের পরই দেখবেন ২৬ মার্চের বিশেষ নাটক ‘ইয়াহিয়া খান’।

রাত ৯টার সংবাদের পর দেখবেন আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় ‘বেলা অবেলা সারাবেলা’। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করবেন তৌফিক ই এলাহী চৌধুরী, বীরবিক্রম।

দেশ উৎসবে রাত ১১ট ৪৫মিনিটের সঙ্গীত আয়োজনে গান গাইবেন ফাহমিদা নবী। ২৭ মার্চ দিনের বিভিন্ন সময়ে দেখবেন দেশ উৎসব উদযাপনের ওপর বিশেষ অনুষ্ঠান।

দেশ উৎসব উপলক্ষে বিকেল ৩টায় দেখা যাবে বাংলা ছায়ছবি ‘তোমার জন্য মরতে পারি’। রাত ৭টা ৪৫ মিনিটে লাইভ আয়োজনে আসবেন ন্যান্সি।

আর রাত ১১টা ৪৫ মিনিটে লাইভ মিউজিক্যাল শোতে থাকবে ব্যান্ড ওয়ারফেইজ।

দেশ উৎসবে দেশের সঙ্গে থাকুন, চোখ রাখুন দেশ টিভির পর্দায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ