অর্থনীতি

বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৩%: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী

অর্থবছর ২০১৪-১৫ তে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হবে ৭.৩% আর বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রাক্কলিত ব্যয় নির্ধারিত হতে পারে ৮০ হাজার কোটি টাকা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পাশাপাশি এ সময় রাজস্ব আদায়ও চলতি অর্থবছরের চেয়ে ১৮% বেশি হবে বলেও জানান তিনি।

বুধবার সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মিশনের সঙ্গে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব তিনি কথা বলেন।

বৈঠক আইএমএফের নির্বাহী পরিচালক রাকেশ মোহন সঙ্গে বাংলাদেশকে আইএমএফ এর দেয়া বর্ধিত ঋণ সুবিধা নিয়ে আলোচনা হয় বলে জানান অর্থমন্ত্রী। এক পর্যায়ে আলোচনায় চলে আসে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রসঙ্গ।

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, রাজস্ব প্রবৃদ্ধি ও বাজেট বাস্তবায়নে বৈদেশিক সহায়তার বিষয়ে কথা বলেন আবুল মাল আব্দুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, ‘আমার টার্গেট হল ৭.৩, আড়াই লাখ টাকার মতো হতে পারে বাজেট আর এডিপি ৮০ হাজারে থেকে কিছু কম হবে। ফরেন রেট যদি হয় ২% তাহলে রেভিনিউ হতে হবে ১৮%।’

বাজেট নিয়ে ক্রমেই প্রত্যাশার চাপ বাড়ছে উল্লেখ করে এর বাস্তবায়ন নিয়ে চিন্তায় আছেন বলে অর্থমন্ত্রী জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রত্যাশার বিস্ফোরণের এখন আমার জ্বালার মধ্যে রয়েছি।’

পরে কথা প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্ত্বশাসন নিয়ে প্রশ্ন করলে এ নিয়ে তার মতামত জানান আবদুল মুহিত।
 

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ