অর্থনীতি

আগামী অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা হবে ৭%: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী

আগামী অর্থবছরের বাজেটে সরকার মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭% নির্ধারণ করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সচিবালয়ে বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নির্ধারণ করা হয় সাড়ে ৭%। বর্তমানে মূল্যস্ফীতি হার নিম্নমুখী। এ অবস্থায় আগামী অর্থবছরে তা ৭% নির্ধারণ করা হবে। জিডিপিতে প্রবৃদ্ধির হার এখনো চূড়ান্ত হয়নি। সেই সঙ্গে চূড়ান্ত হয়নি বাজেটের প্রকৃত আকারও।

২ লাখ ৫০ হাজার কোটি টাকার বাজেট হবে— উল্লেখ করে মন্ত্রী বলেন, চলতি বছরের সংশোধিত বাজেট হবে ২ লাখ ১১ হাজার কোটি টাকা।

এবারের বাজেটে অবকাঠামো খাতকে সরকার সর্বাধিক গুরুত্ব দেবে বলেও জানান আবদুল মুহিত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ