অর্থনীতি

আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬% ছাড়াবে: আইএমএফ

আইএমএফ
আইএমএফ

রাজনৈতিক স্থিতিশীলতা অব্যাহত থাকলে আগামী ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬% ছাড়িয়ে যাবে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

তবে চলতি ২০১৩-১৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬% নিচে থাকবে বলে মনে করছে তারা। সম্প্রতি বাংলাদেশ সফর শেষ করা সংস্থাটির একটি প্রতিনিধি দলের দেয়া মঙ্গলবার এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

গত ১৯ মার্চ-২ এপ্রিল পর্যন্ত আইএমএফর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা রডরিগো কিউবেরো নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। এ সফরকালে তারা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে বৈঠক করে।

প্রসঙ্গত, চলতি ২০১৩-১৪ অর্থবছরের সরকারের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৭.২%। পরবর্তীতে সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৬.৫%।

তবে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে (এডিও)-২০১৪ চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫.৬% হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গত মঙ্গলবার বাংলাদেশসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর এ প্রতিবেদন প্রকাশ করেছে এডিবি।

এর আগে বিশ্বব্যাংক ৫.৭% ও আইএমএফ ৫.৫% জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

চলতি ২০১৩-১৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমার কারণ হিসেবে আইএমএফর প্রতিনিধি দল জানিয়েছে, দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অস্থিরতায় এ অর্থবছরে অর্থনীতির অভ্যন্তরীণ চাহিদা ক্ষতিগ্রস্ত হয়েছে আর বাধাগ্রস্ত হয়েছে বেসরকারি বিনিয়োগ। এছাড়া রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি প্রবৃদ্ধি কমেছে।

সফরকারী দলের সদস্যরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে বর্ধিত ঋণ কর্মসূচির (ইসিএফ) আওতায় প্রতিশ্রুত ঋণের পঞ্চম কিস্তির টাকা ছাড় করবে আইএমএফ। পঞ্চম কিস্তিতে ১৪ কোটি ডলার ছাড় করা হবে। ২০১২ সালে ইসিএফ কর্মসূচির আওতায় বাংলাদেশকে সাত কিস্তিতে ১০০ কোটি ডলার ঋণ অনুমোদন দেয় আইএমএফ। বাংলাদেশের ‘ব্যালেন্স অব পেমেন্ট’ বা লেনদেনের ভারসাম্যে স্থিতিশীল রাখতে এ ঋণ দিচ্ছে সংস্থাটি।

প্রতি কিস্তি টাকা ছাড়ের আগে বাংলাদেশে এসে শর্তগুলো কতটুকু প্রতিপালন করা হয়েছে তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে আইএমএফ মিশন। তারই ধারাবাহিকতায় গত মাসে ঢাকায় আসে আইএমএফ প্রতিনিধি দল।

আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করার তাগিদ দিয়েছে। এছাড়া, শ্রম নিরাপত্তা নিশ্চিত ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নজরদারি বাড়ানো এবং ঋণ ব্যবস্থাপনার উন্নয়নেরও পরামর্শ দিয়েছে তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ