অর্থনীতি

বৈশাখে ইলিশের দাম আকাশ ছোঁয়া

ইলিশ
ইলিশ

বছরের অন্য সময়ের তুলনায় পহেলা বৈশাখে ইলিশের চাহিদা বেড়ে যায়। তবে পহেলা বৈশাখ ও ইলিশ ধরার নিষেধাজ্ঞা একই সময় হওয়ায় বিপাকে পড়েছেন চাঁদপুর ও ভোলার মৎস ব্যবসায়ী ও ভোক্তারা। নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী ইলিশ ধরে পাঁচার করে দিচ্ছে অন্য জেলায়। এতে ইলিশের স্বল্পতার কারণে দামও আকাশছোঁয়া।

পহেলা বৈশাখে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ও ইলিশ তবে এবার ইলিশ দুষ্প্রাপ্য চাঁদপুরে। জেলাটি ইলিশের অভয়াশ্রম হওয়ায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল এ দুই মাস পদ্মা-মেঘনা নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ। ফলে এখানে ইলিশ মাছ পাওয়া যাচ্ছেনা।

কিছু ব্যবসায়ী বিভিন্ন জেলা থেকে ইলিশ এনে চড়া দামে বাজারে বিক্রি করছেন। যা সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। আর চড়া দামে ইলিশ বিক্রির কথা স্বীকার করেছেন চাঁদপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতিও।

এদিকে, ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরছে কিছু অসাধু ব্যবসায়ী। আর এ মাছ বিক্রি করছে বিভিন্ন জেলায়। এতে করে ইলিশ শূন্য হয়ে পড়েছে ভোলার বাজার।

এছাড়া, অবৈধভাবে মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত আছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ