অর্থনীতি

বিলেট আমদানিতে অধিক শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা হবে

শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী

উদীয়মান দেশীয় স্টিল ও রি-রোলিং শিল্পের সুরক্ষায় বিলেট আমদানিতে অধিক শুল্ক আরোপের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস এসোসিয়েশনসহ সংশ্লিষ্ট শিল্প খাতের ৩টি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, অটো রি-রোলিং শিল্পসহ সব ধরনের দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষায় সরকার সাধ্যমতো নীতি সহায়তা দেবে। তিনি আরো বলেন, স্টিল ও রডের গুণগত মানের ওপর নির্মাণ কাজের স্থায়িত্ব নির্ভর করে। রড উৎপাদনে গুণগত মানের ঘাটতি থাকলে তা জানমালের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে বলেও তিনি সতর্ক করে দেন।

তিনি স্টিল ও রড উৎপাদনের ক্ষেত্রে মানের বিষয়ে কোনো ধরনের আপোস না করার জন্য শিল্প মালিকদের দৃষ্টি আকর্ষণ করেন।

বৈঠকে স্টিল রি-রোলিং মিল মালিকরা দেশীয় বিলেট উৎপাদনকারী স্টিল শিল্পের স্বার্থ রক্ষায় বিলেট আমদানিতে শুল্ক বাড়িয়ে টন প্রতি সাড়ে ৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।

তারা বলেন, বর্তমানে প্রতি টন বিলেট আমদানিতে শুল্কের পরিমাণ সাড়ে ৩ হাজার টাকা।

দেশে তৈরি বিলেট ও এমএস রডের গুণগতমান আমদানিকৃত বিলেটের চেয়ে উৎকৃষ্ট হলেও আমদানির ক্ষেত্রে কোনো ধরনের ভ্যাট না থাকায় দেশীয় বিলেট উৎপাদনকারী স্টিল ও রি- রোলিং শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান তারা। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন, বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস্ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ মাসাদুল আলম মাসুদ, ভাইস চেয়ারম্যান আনামুল হক ইকবাল, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ফজলুর রহমান বকুলও রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ ৩ সংগঠনের অন্য নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠকে সংগঠনের নেতারা দেশীয় স্টিল ও রি-রোলিং শিল্পের স্বার্থ রক্ষায় বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ সময় তারা স্ক্র্যাপ ও স্পঞ্জ আয়রণ আমদানির ক্ষেত্রে টনপ্রতি নির্ধারিত অগ্রিম আয়কর ৮০০ টাকা এবং লিমিটেড কোম্পানির ক্ষেত্রে স্থানীয়ভাবে সংগ্রহকৃত কাঁচামালের ওপর ৪% উৎসে মূসক (সোর্স ভ্যাট) প্রদানের প্রথা বাতিলের জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। শুল্ক নির্ধারণের এ পদ্ধতি চলমান থাকলে উদীয়মান দেশীয় স্টিল শিল্প রুগ্ন হয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। নেতারা বলেন, বাংলাদেশে ইতোমধ্যে আন্তর্জাতিকমানের অটোমেটিক রি-রোলিং ও স্টিল শিল্প গড়ে উঠেছে। এসব শিল্পে বিপুল পরিমাণে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিশ্বমানের বিলেট তৈরি হচ্ছে। তারা দেশীয় এ শিল্প বিকাশের জন্য টার্নওভারের ভিত্তিতে বিএসটিআইর লাইসেন্সিং প্রথা বাতিল করে নির্দিষ্ট লাইসেন্স ফি নির্ধারণের দাবি জানান। সূত্র: বাসস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ