অর্থনীতি

বিদেশি ক্রেতা-প্রতিষ্ঠানকে এগিয়ে আসার অনুরোধ

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন

রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার জন্য গঠিত আন্তর্জাতিক তহবিলে অংশ নিতে বিদেশি ক্রেতা-প্রতিষ্ঠানকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে পোশাক খাত সংশ্লিষ্ট ৩টি সংগঠনের পক্ষে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম এ অনুরোধ জানান।

শনিবার রাজধানীর বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিএমইএ, বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পক্ষে বিজিএমইএ এর সভাপতি আতিকুল ইসলাম এ অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের এক বছর পূর্ণ হওয়ায় এ ৩টি সংগঠন পোশাক খাতের সদস্যভুক্ত সকল কারখানার নিহত শ্রমিকদের স্মরণে শোকসভা ও সব কারখানায় কালো পতাকা উত্তোলন কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

ওই দিন সকাল ৯টায় বিজিএমইএ কমপ্লেক্সে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। পরে বেলা ১১টায় র্যা লি বের হবে, এতে সংশ্লিষ্ট সকল সংগঠন, শ্রমিক নেতৃবৃন্দসহ বিশিষ্টজনদের অংশগ্রহণের অনুরোধ জানানো হয়। দুপুর ১২টা এক মিনিটে বিজিএমইএ প্রাঙ্গনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল এ মোনাজাত করা হবে।

একই সময় সংশ্লিষ্ট সকল কারখানা প্রাঙ্গনে মোনাজাতের আহ্বান জানান বিজিএমইএ সভাপতি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ