অর্থনীতি

মুন্সিগঞ্জে এপিআই শিল্পপার্কের কাজ দ্রুত শেষ করার নির্দেশ

মুন্সিগঞ্জ এপিআই শিল্পপার্ক
মুন্সিগঞ্জ এপিআই শিল্পপার্ক

চলতি বছরের মে মাসের মধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় বাস্তবায়নাধীন অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়্যান্স (এপিআই) শিল্পপার্ক বা ওষুধ শিল্পপার্কের সীমানাপ্রাচীর, ড্রেন ও রাস্তা নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশনা দেন।

আর সেপ্টেম্বরের মধ্যে প্রকল্প এলাকায় ভরাটকৃত মাটির ড্রেসিং ও প্লটিং এর কাজ সমাপ্ত করতে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, সরকারের অগ্রাধিকার তালিকাভুক্ত এ প্রকল্প দ্রুত সম্পন্ন করে ওষুধ শিল্প মালিকদের মধ্যে প্লট বরাদ্দ দেয়া হবে।

এছাড়া, বৈঠকে সমিতির নেতারা প্রকল্পের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়ে বলেন, প্রকল্প দলিল অনুযায়ী ভূমি উন্নয়নসহ অন্যান্য কাজ সম্পন্ন হলে ওষুধ শিল্প উদ্যোক্তারা বরাদ্দকৃত প্লটের বিপরীতে স্থাপনা নির্মাণ শুরু করবে।

তারা আরো বলেন, শিল্পনগরী পরিবেশ সুরক্ষায় উদ্যোক্তারা নিজেদের অর্থায়নে ৮০ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণ করবে। তারা প্রকল্প এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগের বিষয়ে আগাম উদ্যোগ নিতে শিল্পমন্ত্রীর সহায়তা কামনা করেন।

বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি সালমান এফ. রহমান, মহাসচিব আব্দুল মুক্তাদির, নির্বাহী কমিটির সদস্য ডা. হাবিবে মিল্লাত এম.পি ও মোসাদ্দেক হাসান, বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং প্রকল্প পরিচালক মো. আবুল বাসেতসহ শিল্প মন্ত্রণালয় ও বিসিকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রকল্প এলাকায় ভূমি অধিগ্রহণের কাজ সমাপ্ত হয়েছে। ভূমি উন্নয়নের কাজও প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে প্রকল্পের জন্য পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র পাওয়া গেছে। ড্রেন, রাস্তা ও সীমানাপ্রাচীর নির্মাণ শেষ হলে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ