অর্থনীতি

রানা প্লাজা দুর্ঘটনা দেখিয়েছে পোশাক শিল্পের দুর্বলতাগুলোকে

স্মরণসভা
স্মরণসভা

রানা প্লাজা দুর্ঘটনা দেশের পোশাক শিল্পের দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার পথ দেখিয়েছে—তাই দুর্ঘটনায় যারা হতাহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে এখন সময় সামনে এগিয়ে যাওয়ার। বৃহস্পতিবার রানা প্লাজা ধসে নিহতদের স্মরণে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ) ভবনে আয়োজিত স্মরণসভায় এসব কথা উঠে আসে পোশাক কারখানা মালিকদের কণ্ঠে।

এ রকম দুর্ঘটনা যাতে আর না ঘটে এবং এ শিল্পকে টিকিয়ে রাখতে শ্রমিকদের স্বার্থকে সামনে রেখে নতুন করে পরিকল্পনা গ্রহণ করতে বিজিএমইএ নেতাদের প্রতি আহবান জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বছর ঘুরে এলেও রানা প্লাজা ধসের ভয়াল স্মৃতি এখনো স্বজনহারা মানুষগুলোকে তাড়িয়ে বেড়ায়। এখনো শুকায়নি চোখের জল আর কবিতার মাঝে খুঁজে বেড়ানো চেষ্টা হারানো মাকে, হারিয়ে যাওয়া ভাইকে। তারপরেও সকল কষ্টকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার দৃপ্ত অঙ্গীকার।

একজনের দোষের কারণে এতোগুলো মানুষের প্রাণহানি যাতে আর না ঘটে—এ কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘আমরা কেউ যেনো কখনোই কোনো দায়িত্ব জ্ঞানহীন কাজ না করি যেনো আমাদের কারণে প্রাণ যেনো না ঝড়ে যায় এবং একজন মানুষও যেনো আহত না হয়।’

এ দুর্ঘটনা নিজেদের ত্রুটিগুলেকে ধরিয়ে দিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে তাই দুর্ঘটনায় হতাহতদের দায়ভার এখন বিজিএমইএ এর বলে জানান বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘৩০০ শিশুর দায়িত্ব আমরা নিয়েছি। যেখানে যতো শিশু খাকুক আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এর জন্য আমাদের প্রতিজ্ঞা ও ওয়াদা বদ্ধ।’

পোশাক শিল্পকে টিকিয়ে রাখতে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিজিএমইএর প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক বিশ্বে আমরা দ্বিতীয় পোশাক রপ্তানিকারক দেশ। এটা যাতে বাধাগ্রস্ত হয় এজন্যই চক্রান্ত রয়েছে।

এর আগে নিহতদের স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করে বিজিএমইএ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ