তুলা আমদানিতে উজবেকিস্তানের কাছ থেকে বিশেষ সুবিধামূলক প্রস্তাব পেয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন উজবেকিস্তানের অর্থ, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী এলয়োর মাজিদোভিচ।
বৃহস্পতিবার উজবেকিস্তানের অর্থ, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী এলয়োর মাজিদোভিচের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে তিনি এ কথা বলেন।
একইসঙ্গে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেলে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করবে উজবেকিস্তানে বলেও জানান মাজিদোভিচ।
এ সময় বৈঠকে উভয় দেশের মন্ত্রী বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে দুই দেশের মানুষের যোগাযোগ উন্নয়নের তাগিদ অনুভব করেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: