যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক হলেও রাজনৈতিক সম্পর্ক এখনো স্বস্তিদায়ক নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দেশটি বাংলাদেশের সব বিষয়ে নাক গলালেও কোনো সুযোগ-সুবিধা দেয় না বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্র সফরকালে অর্থমন্ত্রী, ওবামা প্রশাসন, বিশ্বব্যাংক ও সেখানে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন পক্ষের সঙ্গে দেশের বর্তমান অবস্থা ও ভবিষ্যত সম্ভাবনা নিয়ে বৈঠক করেন।
এ বিষয়ে সংবাদ সন্মেলেন মুহিত বলেন, দেশটি স্বল্পন্নোত সব দেশকেই শুল্কমুক্ত সুবিধা দেয় তবে নায্য পাওনা সত্ত্বেও এ সুবিধা তারা বাংলাদেশকে দেয় না। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক এখন স্বাভাবিক মনে হলেও, ৫ জানুয়ারির নির্বাচন ও গ্রামীণ ব্যাংক ইস্যুর কারণে রাজনৈতিক সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি।
তিনি বলেন, তারা শুরু থেকেই গ্রামীণ ব্যাংক নিয়ে ব্যাপক হইচই করছে। তবে ব্যাংকটিতে তাদের ন্যূনতম অবদানও নেই। ব্যাংকটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংককে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ নির্বাচনের দায়িত্ব দেয়া হয়েছে।
এসব বিষয়ে যুক্তরাস্ট্রের ভূমিকার সমালোচনা করে মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ জন্ম থেকেই তারা বিরোধীতা করে আসছে তাই বিশ্ব ব্যাংকের কাছে আগামী তিন বছরের জন্য ৮০০ কোটি ডলারের ঋণ চাওয়া হয়েছে।