অর্থনীতি

শ্রমিক-কারখানার কর্মপরিবেশ নিশ্চিতেই জিএসপি স্থগিত: ডিলানি

ডিলানি
ডিলানি

শাস্তি নয় বরং শ্রমিক অধিকার ও কারখানার কর্মপরিবেশ নিশ্চিতের লক্ষ্যেই যুক্তরাষ্ট্র তাদের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা বা জিএসপি সুবিধা স্থগিত করেছে বলে জানিয়েছেন দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল ডিলানি।

রোববার মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক মধ্যাহ্নভোজ সভায় মাইকেল ডিলানি এ কথা বলেন।

শাস্তি দেয়ার জন্যই যুক্তরাষ্ট্র তাদের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি স্থগিত করেনি বলেও এ সময় মন্তব্য করেন মাইকেল ডিলানি।

যুক্তরাষ্ট্রের এ কর্মকর্তার মতে, বাংলাদেশ যেন শ্রমিক অধিকার এবং কারখানার পরিবেশ নিরাপদ করতে যথেষ্ট ব্যবস্থা নেয়, সে জন্যই এটা করা হয়েছে।

ডিলানি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২০০৯ সালে যেখানে ছিল ৪০০ কোটি ডলার, ২০১৩ সালে তা ৬০০ কোটি ডলার ছাড়িয়েছে। রপ্তানি বেড়েছে ৫০ শতাংশের বেশি।

২০০৯ সালে বিশ্ব মন্দার মধ্যেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের রপ্তানি বেড়েছিল ১১ শতাংশ। গত বছর পোশাক রপ্তানি বেড়েছে ১২ শতাংশ, যার পরিমাণ ৫০০ কোটি ডলারের বেশি। চলতি বছর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানির পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করেন তিনি।

টিকফার বৈঠকে যোগ দিতে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটির প্রধান মাইকেল ডিলানি।

অ্যামচেমের সভাপতি আফতাব উল ইসলামের সভাপতিত্বে সভায় এ দেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, ঢাকা চেম্বারের সভাপতি শাহজাহান খান প্রমুখ বক্তব্য দেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ