অর্থনীতি

আগামী বাজেট বড় হলেও উচ্চাভিলাষী নয়: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী

আগামী অর্থবছরের বাজেটের আকার আড়াই লাখ কোটি টাকা আর বিদ্যুৎখাতসহ অন্যান্য খাতের চেয়ে এবার বেশি গুরুত্ব পাচ্ছে মানবসম্পদ উন্নয়ন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার রাজধানীর পরিকল্পনা কমিশনে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।

একই আলোচনায় এ বাজেটকে বাস্তবায়নযোগ্য উল্লেখ করে করের আওতা বাড়ানোসহ বেশ কিছু বিষয়ে পরামর্শ দিয়েছেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক আলী আশরাফ।

আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার বড় হলেও তা মোটেও উচ্চাভিলাষী নয় বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘আগামী বাজেটের গুরত্ব অনুসারে মানবসম্পদ উন্নয়ন খাত এক্ষেত্রে একটু বেশি গুরত্ব পাবে।’

অর্থপাচার সমস্যার সমাধান বেশ জটিল উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নের আগে প্রতিটি বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। আর এরপরের অর্থবছরগুলোর বাজেটের অর্ধেকই জেলাভিত্তিক করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘স্থায়ী কাঠামোর ঘাটতি এটা এশিয়ার সবখানে এটা শুধু বাংলাদেশে নয় এটা পুরো এশিয়ার সমস্যা আর এটি এখন আন্তর্জাতিক আলোচনায় বড় একটি বিষয়, বিশ্বব্যাংক এটি দেখছে।

সভায় উঠে এসেছে দেশের মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ আয় কর দেয় না পাশাপাশি রয়েছে অর্থপাচার আর জমি দখলের মত বিষয়। আর এসব সমস্যা দূর না হলে এ বাজেট বাস্তবায়ন কষ্টসাধ্য হবে বলে অভিমত ব্যক্ত করেন আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, ‘দেশ থেকে অর্থপাচার হয়ে যাচ্ছে মালোয়েশিয়া সেকেন্ড হোম প্রকল্পে হাজার হাজার বাঙ্গালির বিনিয়োগ হচ্ছে এটা চোখ বুজে থাকলে হবে না, দুবাইয়েও একই অবস্থা। রিপোর্টে যা দেখেছি সাত থেকে আটে যাওয়া অসম্ভব কিছুই না। ’

অধ্যাপক আলী আশরাফ বলেন, ‘২ লাখ ৫০ হাজার কোটি টাকার বাজেট দেবেন ব্যয়টা কত ? আয়টা কত? উপজেলা হেড কোয়াটার লেভেলে যদি আরো ২ থেকে ও ৫০০ কর প্রদানকারী মানুষদের সনাক্ত করতে পারেন তাহলে করের মূল্য বাড়বে।’

তবে জনবলের অভাবসহ বেশ কিছু কারণে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন।

তিনি বলেন, ‘ইন্সপেক্টরের অভাবে জেলাপর্যায়ের অফিস খোলা যাচ্ছে না। অথচ গত সংসদে অলরেডি সেগুলো পাস করা আছে সব। তবে অফিসার না থাকায় ৫ থেকে ৬টি উপজেলায় একজন করে ইন্সপেক্টরদের পোস্টিং দেয়া হয়েছে, এভাবে তো মূল্য বাড়ানো যায় না।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ