অর্থনীতি

টিকফা ফোরামের প্রথম বৈঠক চলছে

বৈঠক
বৈঠক

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) প্রথম বৈঠক সোমবার রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

বাংলাদেশের ২১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ। আর ১২ সদস্যের মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল ডিলানি।

টিকফা কাউন্সিলের প্রথম বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনর্বহালের পাশাপাশি যুক্তরাষ্ট্রে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাওয়ার বিষয়টি গুরুত্ব দেবে বাংলাদেশ। এদিকে, মার্কিন বাজারে বাংলাদেশের পণ্যকে প্রতিযোগিতামূলক করতে বৈষম্যমূলক শুল্ক কমানোরও অনুরোধ জানানো হবে। জিএসপি পুনর্বহালে বাংলাদেশের হালনাগাদ উদ্যোগ সম্পর্কে জানতে চাইবে যুক্তরাষ্ট্র।

এ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং এ বিষয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে দুই দেশ গত বছরের ২৫ নভেম্বর ওয়াশিংটনে টিকফা সই করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ