পদ্মা সেতু প্রকল্পে সরাসরি জড়িত না হলেও নদী শাসনে সহযোগিতা দিতে আগ্রহী বিশ্বব্যাংক বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
এ সময় ঘোড়াশালে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অর্থায়নে বিশ্বব্যাংক আগ্রহী বলেও জানান মাল্টি ইনভেসম্যান্ট গ্যারান্টি এজেন্সি (মিগার) এক্সিকিউটিভ ভাইস প্রসিডেন্ট কেইকো হন্ডা। আর আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রে বিশ্বব্যাংক ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে বলে জানান তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: