অর্থনীতি

বিনিয়োগ নির্ভর করছে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর

ব্যবসায়ী
ব্যবসায়ী

রাজনৈতিক স্থিতিশীলতা, অগ্রাধিকার ভিত্তিতে শিল্পে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মিলনায়তনে দেশের ব্যবসা-বাণিজ্য উন্নয়ন ও সম্প্রসারণের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে পরামর্শক কমিটির বৈঠকে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তারা।

এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের হত্যা, গুম ও অপহরণ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন।

দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও সম্প্রসারণের উদ্দেশ্যে সম্প্রতি ২৭ সদস্যের একটি পরামর্শক কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতাদের নিয়ে গঠিত এ পরামর্শক কমিটির দ্বিতীয় বৈঠকে বাণিজ্যমন্ত্রী রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করতে পণ্যের বহুমুখীকরণের উপর বিশেষ গুরত্বদেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সীমিত বাজারের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদেরকে এখন বাজার বহুমুখী করণের পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

তবে ব্যবসা সম্প্রসারণের সবচেয়ে বড় বাধা হিসেবে ব্যসায়ীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, অবকাঠামোসহ বিদ্যুৎ ও গ্যাসের অভাবকে দায়ী করেন। এসব কারণে গত কয়েক বছর হলো বিনিয়োগ কার্যত স্থবির হয়ে আছে বলেও জানান তারা।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, ‘প্রত্যেকবার বাজেটে ৭.২% বা ৭.৩% জিডিবি গ্রোথের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তবে অর্জন যাচ্ছে না, এর অন্যতম কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা। তবে বিনিয়োগ বাড়াতে হবে।’

বৈঠকে ব্যবসায়ীরা, বিনিয়োগ বোর্ড, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই), ট্যারিফ কমিশনকে শক্তিশালী করার পাশাপাশি, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) লবিস্ট ও অর্থনৈতিক কূটনৈতিক নিয়োগ, তৈরি পোশাক শিল্প অন্যত্র স্থানান্তর করতে জায়গার সংস্থান, কয়লানীতি প্রণয়ন, বন্দরের আধুনিকায়ন ও ব্যাংক ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতিসহ কম সুদে ব্যাংক ঋণ সহজলভ্য করার পরামর্শ দেন।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক বলেন, ‘যে জমিতে এখনই বিল্ডিং করা সম্ভব এরকম ২০০/৪০০ একর জমি আপনারা পেতে পারেন। সেটি যদি পারেন তাহলে তিন বছরের মধ্যে আমরা মনে করি এ ইন্ডাস্ট্রি কমপ্লান্ট হতে পারবে। সার্বিক দিক বিবেচনা করে আগামী বাজেট ব্যবসাবান্ধব করার পরামর্শ দেন ব্যবসায়ীরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ