অর্থনীতি

জিএসপি বন্ধ, অর্থনীতিতে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল
তোফায়েল

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে ভারতকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে বাংলা একাডেমি আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শেষ দিন রোববার আলোচকরা এ কথা বলেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা স্থগিত করেছে।

তিনি আরো বলেন, জিএসপি সুবিধা স্থগিত থাকলেও এ দেশের অর্থনীতিতে তার কোনো প্রভাব পড়বে না।

একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা, বর্তমান এবং ভবিষ্যতে প্রতিবেশি এ রাষ্ট্রটির অবস্থানসহ নানা বিষয় নিয়ে বাংলা একাডেমি আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের শেষ দিন ছিল রোববার।

সেমিনারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, পৃথিবীর অনেক দেশেই বাংলাদেশের জিএসপি সুবিধা বহাল রয়েছে। শুধু রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই যুক্তরাষ্ট্র এ সুবিধা বন্ধ করে দিয়েছে।

পশ্চিমারা বাংলাদেশের গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প দুর্ঘটনাকে অতিরঞ্চিত করে তুলেছে বলে অভিযোগ করেন আলোচকরা।

দু'দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ভারতকে আরো আন্তরিক হতে হবে বলেও জানান আলোচকরা।

ভারতের ক্ষমতার কেন্দ্রে পরিবর্তন ঘটলেও দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে তার নেতিবাচক পড়বে না বলে আশা প্রকাশ করেন তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ