অর্থনীতি

কর ব্যবস্থাপনায় ৬ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক

বাংলাদেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার উন্নয়নে ছয় কোটি ডলার বা সাড়ে ৪০০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। শনিবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটনে স্থানীয় সময় শুক্রবার বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ কর ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে ছয় কোটি ডলার ঋণ দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে।

এতে জানানো হয়, এ অর্থ ভ্যাট ব্যবস্থার অটোমেশন, অনলাইন ভ্যাট সার্ভিস, ভ্যাট প্রশাসনে স্বচ্ছতাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় হবে। ঋণের মেয়াদ ৪০ বছর। এতে সার্ভিস চার্জ ধরা হয়েছে ০.৭৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাট উন্নয়ন প্রকল্পের অধীনে এ ঋণদান কর্মসূচি। বিশ্বব্যাংক মনে করে, এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের জিডিপিতে ভ্যাটের রেশিও ১% বাড়বে। সরকারের নতুন ভ্যাট আইন বাস্তবায়নে সহায়ক হবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইউহানেস জাট বলেন, বাংলাদেশের অর্থনীতিক প্রবৃদ্ধি ও দারিদ্র বিমোচনে রাজস্ব বাড়ানোর স্বচ্ছতা গুরুত্বপূর্ণ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ