চলতি অর্থবছরে কাঙ্খিত হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি না হওয়ার দায় বিএনপির উপর চাপালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক রিপোটার্স ফোরাম-ইআরএফ আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপির ‘ফুলিশ’ রাজনীতির কারণে এ বছর জিডিপির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না।
স্বাধীনতার পর ৪০ বছরে দেশের অর্থনীতির অগ্রগতি নিয়ে অর্থমন্ত্রী বলেন, এক সময় দেশের অর্থনীতির ৮০ থেকে ৯০% ছিল বিদেশি সহায়তা নির্ভর।
তবে এখন বৈদেশিক সাহায্য মাত্র পাঁচ শতাংশে নেমে এসেছে –এ কথা উল্লেখ মন্ত্রী বলেন, আগামী বাজেটেও বৈদেশিক সাহায্যের উপর খুব বেশি গুরুত্ব দেয়া হবে না।
তবে টেকসই অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে আগামী বাজেটে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বিশেষ নজর দেয়া হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: