অর্থনীতি

জিডিপির প্রবৃদ্ধি চলতি অর্থবছরের ৬% ছাড়াচ্ছে: বিবিএস

বিবিএস
বিবিএস

চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬% বেশি হতে যাচ্ছে। এ সংক্রান্ত হিসাব করার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এরইমধ্যে অর্থনীতৈতিক কর্মকাণ্ডের প্রকৃত অবস্থার ভিত্তিতে প্রবৃদ্ধির সাময়িক হিসাব চূড়ান্ত করেছে ৬.০২%। আগামী ৫ জুন নতুন অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী জিডিপির প্রাক্কলিত প্রবৃদ্ধির পরিসংখ্যান উপস্থাপন করবেন।

২০১৩-১৪ অর্থবছরে সরকার দেশের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.০২% নির্ধারণ করেছিল। কিন্তু প্রায় বছর জুড়েই রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতির সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ে। বিষয়টি বিবেচনায় নিয়ে জিডিপি লক্ষ্যমাত্রা কমিয়ে সাড়ে ৬% পুনর্নিধারণ করা হয়। তবে পুনর্নির্ধারিত সে লক্ষ্যমাত্রাও অর্জিত হচ্ছে না। বিবিএস হিসেবে এটি থাকছে ৬.০২% মধ্যেই।

বিশ্বব্যাংক, আইএমএফ এবং এডিবিসহ বিভিন্ন দাতা সংস্থা এবং থিংক ট্যাংক সিপিডির পূর্বাভাসে আশঙ্কা প্রকাশ করা হয় এবার জিডিপির প্রবৃদ্ধি ৬% হবে না। তাদের হিসেবে রাজনৈতিক অস্থিরতার কারণে শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধি অনেক কমে আসবে। যে কারণে তাদের সবারই পুর্বাভাস ছিল ৫.০৪% থেকে ৫.০৬% মধ্যে।

বিবিএস সুত্রে জানা যায়, জিডিপি হিসাব করার নতুন ভিত্তি বছর ২০০৫-০৬ এ আসবাবপত্র উৎপাদন, জাহাজ ভাঙা শিল্পসহ রপ্তানির বেশ কিছু নতুন খাত অন্তর্ভুক্ত হয়েছে।

যে কারণে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও এবারও জিডিপির প্রবৃদ্ধি ৬% উপরেই থাকছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ