অর্থনীতি

আগামী অর্থবছরে এডিবির বরাদ্ধ ৮৬ হাজার কোটি টাকা

এডিবি
এডিবি

আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসুচি-এডিবিতে ৮৬ হাজার কোটি টাকা বরাদ্ধ থাকছে— মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় মোট এক হাজার একশো ৮৭টি প্রকল্পের বিপরীতে এ অর্থের অনুমোদন দেয়া হয়।

এতে পদ্মা সেতুতেও বরাদ্ধ রাখা হয়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা। এরমধ্যে ৫৭ হাজার ১৬ কোটি টাকার সংস্থান করা হবে অভ্যন্তরীণ উৎস থেকে আর ২৭ হাজার ৭০০ কোটি টাকা আসবে বৈদেশিক উৎস থেকে। এবারই প্রথম স্বায়ত্বশাসিত সংস্থার ব্যয় মুল এডিপির অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের প্রায় ৯০ হাজার কোটি টাকা চাহিদার বিপরীতে বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সুপারিশ ছিল ২০১৪-১৫ অর্থবছরে উন্নয়নমুলক কর্মকাণ্ডে ৭৯ হাজার ৩১ কোটি টাকা বরাদ্ধ দেয়ার।

মঙ্গলবার অর্থনৈতিক পরিষদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরসঙ্গে আরো এক হাজার ২৮৪ কোটি টাকা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সঙ্গে স্বায়ত্বশাসিত সংস্থার ব্যয়ও যুক্ত করায় এডিপির আকার দাঁড়ায় ৮৬ হাজার কোটি টাকায়।

এডিপিতে নেয়া প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরত্ব দেয়া হয়েছে পরিবহন খাতকে। এ খাতে বরাদ্ধ ১৮ হাজার ৯৮ কোটি টাকারও উপরে। এরপরেই থাকছে শিক্ষা ও ধর্ম, যেখানে বরাদ্ধ ৯ হাজার ৪০৩ কোটি টাকা। বিদ্যুৎ খাতে বরাদ্ধ থাকছে মোট এডিপির ১১.৭৮%, ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ন খাতে প্রায় ১০% এবং কৃষি খাতে বরাদ্ধ থাকছে প্রায় ৫ হাজার ৫৭৬ কোটি টাকা।

এডিপিতে নেয়া এক হাজার ১৮৭ টি প্রকল্পের মধ্যে বিনিয়োগ প্রকল্প রয়েছে ৮৭৯টি। এছাড়া ১৩৪টি কারিগড়ি সহায়তা প্রকল্প ২১টি জেডিসিএফ প্রকল্প, স্বায়ত্বশাসিত সংস্থার বাস্তবায়নাধীন প্রকল্প রয়েছে ১৫৩টি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ