যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধীকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনরায় চালু হলে বাংলাদেশেরও ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সাংবাদিক রঞ্জন সেনের লেখা ‘মার্কিন জিএসপি অর্থনিতি না রাজনীতি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের বাজারে কোনো দেশের জন্যই জিএসপি সুবিধা নেই— উল্লখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘এ মুহূর্তে যুক্তরাস্ট্রে কোনো দেশের জন্য জিএসপি নেই। তবে কংগ্রেস রিনিউ করে আবার তখন শুনানি হবে। তখন আবার জিএসপি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাস্ট্র নিশ্চিই বিবেচনা করবে বাংলাদেশে বিষয়ে।’
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম বলেন, জিএসপি স্থগিতের অর্থনৈতিক গুরুত্ব তেমন না থাকলেও এর পরোক্ষ প্রভাব রয়েছে। অন্যান্য বক্তারা বলেন, জিএসপি সুবিধা ফিরে পেতে সরকারকে আলোচনা চালিয়ে যেতে হবে।
এ সময় বাণিজ্যমন্ত্রী দক্ষিণ আমেরিকা, চীনের বাজার ধরতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।