অর্থনীতি

জিডিপির প্রবৃদ্ধি কিভাবে ৬% ছাড়ায়: সিপিডি

সিপিডি
সিপিডি

চলতি অর্থবছরের প্রথমার্ধে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা স্বত্ত্বেও দেশে জিডিপির প্রবৃদ্ধি কিভাবে ৬% ছাড়ায়? তা নিয়ে প্রশ্ন তুলেছে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) প্রধান নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান। রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে ২০১৩-১৪ অর্থবছরের অর্থনৈতিক কর্মকাণ্ডের সার্বিক চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বছরের প্রায় অর্ধেকটা সময় যেভাবে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ৬.১২% প্রবৃদ্ধির হিসাব স্বাভাবিক নয় বলে তিনি মনে করেন। সেইসঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না থাকায় বিনিয়োগকারীরা এখনো আস্থাহীনতায় ভুগছে এবং বাড়ছে অর্থ পাচারের প্রবণতা বলেও জানান তিনি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসেবে চলতি বছর সেবা খাতে প্রবৃদ্ধি আগের বছরের সাড়ে ৫% থেকে বেড়ে ৫.৮% দাঁড়াবে। আর নির্মাণ খাতের প্রবৃদ্ধিও ০.৬% বাড়বে। এ নিয়ে বিবিএসের ব্যাখা দাবি করে সিপিডি ।

মুস্তাফিজুর রহমান বলেন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে, দেশে বিনিয়োগ বাড়ছেনা। যে কারণে বাড়ছে না কর্মসংস্থানও। এ অবস্থা চলতে থাকলে অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হবেনা।

আর বিনিয়োগ করতে না পারলে অর্থ পাচার হওয়ার আশংকা থাকে। আমদানির বিভিন্ন তথ্য থেকে এর লক্ষণও দেখা যাচ্ছে বলে জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ