অর্থনীতি

বাজেটে পিপিপি খাতে ৮ হাজার ৮২১ কোটি টাকা বরাদ্দ

বাজেটে পিপিপি খাত
বাজেটে পিপিপি খাত

এবারের বাজেটে সরকারি-বেসরকারি অংশীদার (পিপিপি) খাতে ৮ হাজার ৮২১ কোটি টাকা অর্থ বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। খাতটিতে বরাদ্দ বেড়েছে প্রায় ২৮%। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-২০১৫ প্রস্তাবিত বাজেট পেশকালে তিনি এ কথা বলেন।

এবারই প্রথম বাংলাদেশের বাজেট ব্যবস্থাপনায় জেলার জন্য আলাদা বাজেট ঘোষণা হয়েছে। সে অনুযায়ী ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার পাশাপাশি দেশের অন্য ৬টি বিভাগীয় সদর জেলাকে জেলাভিত্তিক বাজেট প্রণয়নের আওতায় আনা হয়েছে।

এছাড়া, গেলো অর্থবছরে বাজেটে সরকারি-বেসরকারি অংশীদারি বা পিপিপি খাতে বরাদ্দ ছিলো ৬ হাজার ৩৭৬ কোটি টাকা। এবার ২০১৪-২০১৫ অর্থবছরের এ খাতে ৮ হাজার ৮২১ কোটি টাকা অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ খাতে এবার বরাদ্দ বেড়েছে প্রায় ২৮%।

এরমধ্যে পিপিপির মাধ্যমে বাস্তবায়নের জন্য ৬টি খাতে ৩৪টি প্রকল্প নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। ঢাকা মহানগর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মংলা বন্দরে ২টি জেটি স্থাপন, গাজীপুরে হাইটেক পার্ক, মহাখালিতে আইটি ভিলেজসহ এসব প্রকল্পের বিপরীতে এ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

তবে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে জমির অপ্রতুলতার কথা উল্লেখ অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে এ জন্য বড় প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া, রপ্তানি খাতে গতিশীল করার জন্য তৈরি পোশাক, ঔষধ, জাহাজ, চামড়া ও আইটি খাতে অতিরিক্ত প্রণোদনা প্রদানসহ নানামুখী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রস্তাবিত বাজেটে।

এদিকে, এবারই প্রথমবারের মতো বাংলাদেশে বাজেট ব্যবস্থায় নতুনভাবে যুক্ত করা হয়েছে জেলাভিত্তিক বাজেট। ৭টি জেলার বাজেট প্রস্তাব করা হয়েছে। জেলা ৭টি হচ্ছে- সিলেট, খুলনা, চট্টগ্রাম, টাঙ্গাইল, বরিশাল, রাজশাহী এবং রংপুর।

২০১৪-২০১৫ অর্থবছরের প্রস্তাবিত বরাদ্ধের ভিত্তিতে নির্বাচিত এসব জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কার্যালয়সমূহের বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ