প্রস্তাবিত বাজেটে কৃষি খাতকে দেয়া হয়েছে ১৯ হাজার ১০০ কোটি টাকার বরাদ্দ। চলতি বছরের তুলনায় এই বরাদ্দ হাজার ১ হাজার ৮৮ কোটি টাকা বেশি। চলতি বছর কৃষিতে দেয়া ৯ হাজার কোটি টাকার কৃষি ভর্তুকি আগামী বাজেটেও একই রাখা হয়েছে। এছাড়া, বাজেটে এবারও কৃষি গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা বলা হয়েছে।
মহাজোট সরকারের আগের বাজেটের মতো এবারও, কৃষি ও প ল্লী উন্নয়নকে সমন্বিতভাবে বিবেচনায় আনা হয়েছে। বাজেটে কৃষি উপকরণে সহায়তা প্রদান, কৃষিঋণ,সহায়তা কার্ড, ও বিপণনের পাশাপাশি কৃষি গবেষণার সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা বলা হয়েছে প্রস্তাবিত।
এবারের কৃষিতে জৈবপ্রযুক্তি ও জেনেটিক প্রকৌশলের উদ্ভাবন ও ব্যবহারে বাজেটে বিশেষ গুরুত্ব দেয়ার কথা বলা হয়েছে। উৎপাদন খরচ কমাতে সার, বীজ সেচসহ কৃষি উপকরনে সহায়তা প্রদান করা হবে। কৃষি খাতে এবারে ভর্তুকি নির্ধারন করা হয়েছে চলতি বছরের সমান। অর্থাৎ ৯ হাজার কোটি টাকা।
এবারের কৃষি বাজেটে কৃষকের সকল তথ্য সম্বলিত ডাটাবেইজ তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া, পানি সম্পদ উন্নয়নে নদীর নাব্যতা বৃদ্ধি, জলাভূমির উন্নয়ন, উপকূলীয় এলাকার ভূমিহীনদের পুণর্বাসন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়নের জন্যও বরাদ্দ রাখা হয়েছে বাজেটে।