অর্থনীতি

বাড়িভাড়া ২৫ হাজার টাকার বেশি হলে ব্যাংকে পরিশোধ

বাড়িভাড়া
বাড়িভাড়া

কর ফাঁকি রোধে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাড়ির মালিকদের ভাড়ার টাকা ব্যাংক হিসেবে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে যেসব বাড়িওয়ালা মাসে ২৫ হাজার টাকার কম ভাড়া পান তাদের ব্যাংক হিসাব নিতে হবে না। সরকারের এ ধরনের সিদ্ধান্তকে বাড়ির মালিকরা স্বাগত জানালেও বিষয়টি নতুন হওয়ায় কিছু বিষয়ে তাদের কাছে অস্পষ্টতা রয়েছে।

শুধু ২৫ হাজার টাকা নয় বাড়ি ভাড়া যাই হোক না কেন? তা ব্যাংকের মাধ্যমে পরিষোধ করলে সময়-অসময়ে বাড়ি ভাড়া বাড়ানোর বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়া যাবে বলে অভিমত ভাড়াটিয়াদের।

রাজধানীসহ দেশের জেলা শহরগুলোর বাড়ির মালিকরা করনথিতে বাড়িভাড়া থেকে পাওয়া প্রকৃত আয় দেখান না। মূলত কর ফাঁকি রোধে এ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যেসব বাড়িওয়ালা ২৫ হাজার টাকার বেশি ভাড়া পান তাদের ভাড়ার টাকা ব্যাংক হিসেবে জমা নেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বিষয়টি নতুন হওয়ায় বাড়ির মালিকদের মধ্যে অনেক বিষয়েই অস্পস্টতা রয়েছে। কেউ কেউ এটিকে হয়রানি বলেও মনে করছেন। শুধু ২৫ হাজার টাকা নয়, বাড়ি ভাড়া যাই হোক না কেন, তা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করলে বাড়িওয়ালাদের অনেক উৎপাত থেকে মুক্তি পাওয়া যাবে বলে অভিমত ভাড়াটিয়াদের।

এ প্রস্তাবে কর আহরণে বেশ কিছু দুর্বলতা রয়েছে উল্লেখ করে, শুধু উচ্চবিত্ত বা মধ্যবিত্ত নয় বরং সমাজের একটি বিশাল অংশ নিম্নবিত্ত শ্রেণীর লোকেরা যেখানে বাস করছেন সেখান থেকে এ প্রক্রিয়ায় সঠিক কর আহরণ কঠিন হবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ