অর্থনীতি

অর্থনীতি সমিতির মত

রাজনৈতিক অস্থিরতায় জিডিপির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন

অর্থনীতি সমিতি
অর্থনীতি সমিতি

মুল্যস্ফীতি কমানো ও সেইসঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে না পারলে জিডিপির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে মনে করছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. তৌফিক আহমদ চৌধুরী। শনিবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা।

বাজেট প্রণয়নে যে সব বিষয়কে অনুমান ভিত্তি হিসেবে ধরা হয়েছে, সে সম্পর্কে খোলাখুলি আলোচনার দরকার ছিল বলে মনে করেন তৌফিক আহমদ।

ড. তৌফিক আহমদ বলেন, ‘কিসের শক্ত ভিত্তি যার ওপর দাঁড়িয়ে তিনি বললেন বা ভাবলেন আগামী আর্ন্তজাতিক বাজারে খাদ্যশষ্য, জ্বালানির মূল্য কমবে? বিনিয়োগ সহায়ক মুদ্রানীতি অনুসরণ করা হলো এসব নিয়ে বাজেটে কোনো পদ নির্দেশনা নেই।’

কালো টাকা সাদা করার সুযোগ তৈরিসহ বেশ কিছু সুপারিশও তৌফিক আহমদ তুলে ধরেন সংবাদ সম্মেলনে।

তিনি বলেন, ‘দেশের কালো পুঞ্জিভূত কালো টাকার পরিমান যেহেতু অনেক এবং যেহেতু উৎপাদনশীল বিনিয়োগের চাহিদা অনেক বেশি সেহেতু শক্তভাবে কালো টাকার গন্তব্যস্থল হিসেবে অবোকাঠামো খাতে রাস্তাঘাট, ব্রিজসহ শিল্পখাতের কথা বিশেষত শিল্পের বিকেন্দ্রীকরণের কথা ভাবা যেতে পারে।’

প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জন নিয়েও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত সংশয় প্রকাশ করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ