যথাযথ তদারকি না থাকায় রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংকগুলোতে ঋণপত্র জালিয়াতি হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ ধরনের ঘটনা এড়াতে ব্যাংকগুলোর ওপর নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক লোকজনের সংশ্লিষ্টতার কারণে অনেক সময় আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে থাকে। তবে কখনও কখনও নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটির কারণেও এসব হয়।
বাজেট প্রসঙ্গে নানা সমালোচনার জবাবে তিনি বলেন, সঠিকভাবেই বাজেটের বাস্তবায়ন হবে।
এর আগে ইউএই বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড তাদের লভ্যাংশের ৭৩% অর্থমন্ত্রীর কাছে তুলে দেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: