অর্থনীতি

জ্বালানি-খনিজ সম্পদের উৎপাদন ও বন্টনে সাশ্রয়ী হবে সরকার

সংশ্লিষ্টরা
সংশ্লিষ্টরা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদের উৎপাদন ও বণ্টন ব্যবস্থাকে সাশ্রয়ী করার দিকে মনোযোগ দেওয়ার পক্ষে মতো দিয়েছেন সরকারের সংশ্লিষ্টরা। মঙ্গলবার বিদ্যুৎ ভবনে, দেশে জ্বালানি সাশ্রয়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত সেমিনারে জ্বালানি ও বিদ্যুৎ খাতের কার্যকারিতা নিয়ে তারা এ কথা বলেন।

চাহিদা ও যোগানের সুষ্ঠু সমন্বয়ের দিকেও খেয়াল রাখার কথা— উল্লেখ করে তারা আরো বলেন, আর নবায়নযোগ্য জ্বালানিকে জনপ্রিয় করতে হলে এ খাতে প্রণোদনার প্রয়োজন।

এ সময় এনার্জি রেগুলেটরি কমিশন এআর খান বলেন, ‘বিদ্যুৎ এমন কোনো বিষয় নয় যেটা আমার হাতের একটা কলম পকেটে করে নিয়ে গেলাম আর গিয়ে ডেলিভারি দিলাম, এটা উৎপাদনে সময় লাগে। এটা সাশ্রয়ী ব্যবহার, এটা একটা অত্যন্ত জরুরি কাজ। গ্যাস এর একটা বিষয় আছে তা হলো ডিজিটাল গ্যাস মিটার অবশ্যই চালু করতে হবে।’

এবারের বাজেট পাশের আগে গ্যাস খাতকে মিটারের আওতায় আনা, বিদ্যুতের বিভিন্ন খাতকে কর ও শুল্কমুক্ত রাখতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি আহবান জানান তারা।

বাজেটে এসব বিষয় বিবেচনার আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী একইসঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাতের উৎপাদন, বণ্টন ও নিয়ন্ত্রণকে শক্তিশালী করতে চাহিদা ও যোগানের সুষ্ঠু সমন্বয়ের পরামর্শ দেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানির সাপ্লাইয়ে যে গ্যাপ তা আমাদের কমাতে হবে। এটা কমানোএ প্রথম উপায়টি হলো আমাদের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সিস্টেমটার পরিবর্তন করা।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ