আগামী অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা দুই লাখ বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করার প্রস্তাব করেছে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন। রোববার জাতীয় প্রেসক্লাবে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ প্রস্তাব তুলে ধরা হয়।
এছাড়া, বাজেটে পেনশনার সঞ্চয়পত্র বা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড এর ক্ষেত্রে ২০ লাখ টাকা পর্যন্ত কর আরোপ না করা এবং তা আয়কর মুক্ত রাখার আহ্বান জানানো হয়।
ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতা রক্ষায় মোবাইল ফোনসেট আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহারেরও প্রস্তাবও করা হয় সংবাদ সম্মেলনে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: