যেহেতু কোনো অর্থায়ন করা হচ্ছে না তাই পদ্মা সেতু প্রকল্পে কোনো ধরনের সহযোগিতা করা হবে না বলে জানিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও। রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নাকাও বলেন, বাংলাদেশে বিভিন্ন প্রকল্প বিশেষ করে মাদ্রাসা, শিক্ষা আধুনিকায়নে এডিবি মনোযোগ দেবে।
এছাড়া, এডিবির বাংলাদেশ মিশন আধুনিকায়ন করা হয়েছে বলেও জানান তাকিহিকো নাকাও।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: