বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সোমবার রিজার্ভ ২ হাজার ১০০ কোটি (২১ বিলিয়ন) ডলার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রিজার্ভ ২১.০৩ বিলিয়ন (২ হাজার ১৩০ কোটি) ডলারে দাঁড়িয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, প্রবাসীদের আয়ের উপরে ভর করে আমাদের রিজার্ভ নতুন মাত্রা ছুঁয়েছে। মূলত রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় আমদানি হ্রাস পাওয়াতে এটি হয়েছে।
আর আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান ব্যাংকের গভর্নর।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: