অর্থনীতি

নতুন নতুন শ্রম বাজার সৃষ্টি হয়েছে: খন্দকার মোশাররফ

খন্দকার মোশাররফ
খন্দকার মোশাররফ

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় নতুন নতুন শ্রম বাজার সৃষ্টি হয়েছে— উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, এর ফলে বর্তমানে বিশ্বের ১৫৯টি দেশে জনশক্তি পাঠানো হচ্ছে। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য শিরিন নাঈমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশারর বলেন, বিগত বিএনপি-জামাত জোট সরকারের আমলে মাত্র ৯৭টি দেশে জনশক্তি পাঠানো হতো।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জনশক্তি খাতকে থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করে— মন্তব্য করে তিনি আরো বলেন, এ খাতের অপরিসীম গুরুত্ব বিবেচনা করে সরকার বিদ্যমান শ্রম বাজার ধরে রাখার পাশাপাশি নতুন নতুন শ্রম বাজার সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বর্তমানে যে সকল দেশে কর্মী পাঠানো হচ্ছে সে সকল দেশে অধিক হারে কর্মী পাঠানো তথা শ্রম বাজার সম্প্রসারণের জন্য ইতোমধ্যেই শ্রম উইং-এর সংখ্যা ১৩টি হতে ২৮টিতে উন্নীত করা হয়েছে।

আরও ১১টি নতুন শ্রম উইং সৃষ্টির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে – উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন ইউরোপসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে অধিকহারে বাংলাদেশের জনশক্তি পাঠানোর লক্ষ্যে নতুন নতুন শ্রম উইং সৃষ্টির পাশাপাশি বিদ্যমান শ্রম উইংসমূহের জনবল বৃদ্ধির পরিকল্পনা রয়েছে ।(সূত্র: বাসস)

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ