প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত বর্তমান সরকারের মেয়াদে ২০০৯-১০ থেকে ২০১২-১৩ অর্থবছরে বিদেশ থেকে চাল ও গম আমদানি বাবদ সরকার ১০ হাজার ৫৪২ কোটি ২১ লাখ ৮৪ হাজার ৫৫৭ টাকা ব্যয় হয়েছে। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে কথা বলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি বলেন, ওই সময়ে ১৭ লাখ ৮১ হাজার মেট্রিক টন চাল আমদানি বাবদ ৬ জাজার ৫৪৭ কোটি ১২ লাখ ৩৪ হাজার ৯২১ টাকা এবং ১৮ লাখ ১২ হাজার মেট্রিক টন গম আমদানি বাবদ ৩ হাজার ৯৯৫ কোটি ৯ লাখ ৪৯ হাজার ৬৩৬ টাকা ব্যয় হয়েছে।
খাদ্যমন্ত্রী বলেন, ২০০৯-১০ অর্থবছরে ভারত থেকে ৫১ হাজার মেট্রিক টন চাল আমদানি বাবদ ১৩৮ কোটি ২৯ লাখ ৯৭ হাজার টাকা এবং রাশিয়া, ইউক্রেন ও তুরস্ক থেকে ৪ লাখ ৫৭ হাজার মেট্রিক গম আমদানি বাবদ ৬৫৩ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার টাকা ব্যয় হয়েছে।
তিনি বলেন, ২০১০-১১ অর্থবছরে ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার ও পাকিস্তান থেকে ১২ লাখ ৯৬ হাজার মেট্রিক টন চাল আমদানি বাবদ ৪ হাজার ৬৩৪ কোটি ৭৯ লাখ ৮৭ হাজার টাকা এবং ইউক্রেন, অস্ট্রেলিয়া, ইরান ও জার্মানি থেকে ৮ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি বাবদ ১ হাজার ৯৯৯ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার টাকা ব্যয় হয়েছে।
কামরুল ইসলাম বলেন, ২০১১-১২ অর্থবছরে ভিয়েতনাম, থাইল্যান্ড ও ভারত থেকে ৪ লাখ ৩৪ হাজার মেট্রিক টন চাল আমদানি বাবদ ১ হাজার ৭৭৪ কোটি ২ লাখ ৫০ হাজার ৯২১ টাকা এবং ইউক্রেন, অস্ট্রেলিয়া ও ভারত থেকে ৫ লাখ ৩৫ হাজার মেট্রিক গম আমদানি বাবদ ১ হাজার ৩৪২ কোটি ১৬ লাখ ১৪ হাজার ৬৩৬ টাকা ব্যয় হয়েছে।