অর্থনীতি

রূপগঞ্জে নতুন আরো একটি গ্যাসক্ষেত্রের সন্ধান

গ্যাসক্ষেত্র
গ্যাসক্ষেত্র
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবিষ্কৃত নতুন গ্যাস ক্ষেত্রটিতে আরো একটি স্তরে গ্যাস পাওয়া গেছে। রাজউকের পূর্বাচল নতুন শহর এলাকায় এ গ্যাস কূপটি খনন করা হয়েছে। শনিবার বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থা পরিচালক এম এ বাকী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। বেলা সোয়া একটায় কূপটির তিন হাজার ৩০০ মিটার গভীরে আরেকটি স্তর থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে বলে জানান তিনি। পরিচালক এম এ বাকি জানান, গ্যাসের এ নতুন স্তরটি প্রায় ছয় মিটার পুরু। শুরুতেই দুই হাজার ৫০০ পিএসআই (পাউন্ড পার ইঞ্চি) চাপে কূপটি থেকে গ্যাস উঠছে। গত ১৪ জুন ক্ষেত্রটিতে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। তখন কূপটির তিন হাজার ৬০০ মিটার গভীরে গ্যাস পাওয়া যায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ